ভিয়েনা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লন্ডনে অস্ট্রিয়া বাংলাদেশ এসোসিয়েশনের পিঠা মেলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১০২ সময় দেখুন

নবগঠিত অষ্ট্রিয়া বাংলাদেশ এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজন করা হয় এই শীতকালীন পিঠা মেলা উৎসব

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পূর্ব লন্ডনের একটি হলে এক জাঁকজঁমক পিঠা মেলার আয়োজন করে অস্ট্রিয়া বাংলাদেশ এসোসিয়েশন। উল্লেখ্য যে,অস্ট্রিয়া থেকে ব্রেক্সিটের পূর্বে যে সমস্ত প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত পরিবার লন্ডনে এসেছেন তারা নিজেদের মধ্যে পারস্পরিক সু সম্পর্ক ও সৌহার্দ্য স্থাপনের অভিপ্রায় নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

অস্ট্রিয়া থেকে কয়েক শতাধিক পরিবার বর্তমানে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের সিংহভাগই অস্ট্রিয়ান নাগরিক। অনেক আবার ইতিমধ্যেই বৃটিশ নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। তারপরেও তারা অস্ট্রিয়ার বসবাসের সময়কে স্মরণ করছেন।

অস্ট্রিয়া বাংলাদেশ এসোসিয়েশন প্রাথমিকভাবে এক আহবায়ক কমিটির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। এই নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন হাসনাত কবির খান রিপন ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক।

নবগঠিত এই আহবায়ক কমিটি এই আকর্ষণীয় ও জাঁকজঁমকপূর্ণ পিঠা মেলার আয়োজন করে। অনুষ্ঠানে মহিলা সদস্যরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হরেক রকমের সুস্বাদু পিঠা বানিয়ে পরিবেশন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও শিশুরাও অংশগ্রহণ করে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডনে অস্ট্রিয়া বাংলাদেশ এসোসিয়েশনের পিঠা মেলা

আপডেটের সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩