ভিয়েনা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

ভিয়েনায় প্রথমবারের মতো ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ৪৮ সময় দেখুন

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া(BCCA) এই ব্যতিক্রম ইন্ডোর ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছে

স্পোর্টস ডেস্ক, ভিয়েনাঃ শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারী শনিবার ২০২৪ সালে এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,প্রতি বছর গ্রীষ্মকালে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে বড় মাঠে “সামার ক্রিকেট টুর্নামেন্ট” হলেও এই বছর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের মাঝে ক্রিকেট খেলার আকর্ষণ ও জনপ্রিয়তা বাড়াতে ভিয়েনার একটি হলে এই ব্যাতিক্রমি আয়োজন করার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে খুব শীঘ্রই ইউরো বাংলা টাইমস সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার পক্ষ থেকে ভিয়েনার ক্রিকেট প্রেমী সকলের সহযোগিতা এবং পরামর্শ চাওয়া হয়েছে। তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ক্লাব,আঞ্চলিক সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এই আকর্ষণীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।

কবির আহমেদ/এম আর/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় প্রথমবারের মতো ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট

আপডেটের সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩