ভিয়েনা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যাবে: ইসি আলমগীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ৪৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কাজে বাধা না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি করতে পারবে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

মো. আলমগীর বলেন, সভা সমাবেশ বন্ধের চিঠিতে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়নি। শান্তিপূর্ণ সভা সমাবেশে কোনো বাধা নেই। সেটার অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনে বাধা দেয়া বা প্রতিহত করা অপরাধ। এ ধরণের সভা-সমাবেশ করা যাবে না সেটাই আমরা চিঠিতে লিখেছি।

এর আগে গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ না করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দেন কমিশন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যাবে: ইসি আলমগীর

আপডেটের সময় ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩