ভিয়েনা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ৪১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) প্রশিক্ষণ চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- সোমবার দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাকে উদ্ধার করা হয়েছে।

যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে সেটি পীত সাগরে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেটের সময় ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩