ভিয়েনা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

ডিসির কাছে ক্ষুদেবার্তা পাঠিয়ে ল্যাপটপ পেলেন প্রতিবন্ধী মনোয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১২৫ সময় দেখুন

পটুয়াখালীঃ পটুয়াখালীতে শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন কে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী তার সম্মেলন কক্ষে মনোয়ারের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন।

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের প্রত্যান্ত গ্রামের সন্তান মনোয়ার হোসেন।জন্মথেকেই মনোয়ার শারীরিক ভাবে প্রতিবন্ধী। এ কারনে সে নিজে চলাচল করতে পারেন না।তবে এরই মধ্যে তিনি বিএ (পাস) সম্পন্ন করেছেন।

তিনি সরকারের আইসিটি ডিভিশনের মাধ্যমে এলইডিপি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া  সে সিআরপি বরিশাল ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।তবে মানোয়ার একটি ল্যাপটপ না থাকায় সে তার প্রশিক্ষণ কাজে লাগিয়ে কোন অর্থ আয় করতে পারছিলেন না।

এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর অফিসিয়াল মোবাইল ফোনে মনোয়ার তার অসহায়ত্ব এবং প্রয়োজনের কথা জানিয়ে একটি ক্ষুদে বার্তা পাঠান।

এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে বৃহস্পতিবার মনোয়ারকে তার পরিবারের সদস্যদের উপস্থিততে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ্যাসার টেন জেনারেশন একটি ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন দূর্বার গতিতে এগিয়ে চলছে। সকল মানুষ এই উন্নয়নে অংশীদার হচ্ছে।কোন মানুষ কর্মহীন থাকবে না। এ কারনেই সুবর্ন নাগরিক মনোয়ার হোসেন কে ফ্রি ল্যান্সিং করার জন্য একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিসির কাছে ক্ষুদেবার্তা পাঠিয়ে ল্যাপটপ পেলেন প্রতিবন্ধী মনোয়ার

আপডেটের সময় ০৪:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১