ভিয়েনা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস-ইসরায়েল: ইসমাইল হানিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টে  ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আমরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছি।

তিনি বলেন, হামাস কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন। এরই মধ্যে তারা কাতারের কর্মকর্তাদের কাছে তাদের জবাব দিয়ে দিয়েছেন। তবে সম্ভাব্য এই চুক্তির শর্ত সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার বিশ্বাস পক্ষ দু’টি একটি চুক্তির কাছাকাছি আছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি জিম্মি নিয়ে সমঝোতার বিষয়ে বলেছেন, ‘আমরা আগে যেখানে ছিলাম তার চেয়ে কাছাকাছি আছি।’

৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা ভূখণ্ড সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধাদের নজিরবিহীন প্রাণঘাতী আক্রমণে ১২০০ জন নিহত হয়। এ আক্রমণ চলাকালে প্রায় ২৪০ জনকে ইসরায়েল থেকে ধরে এনে গাজায় বন্দি করে রেখেছে হামাস।

কিন্তু ওই দিন থেকেই গাজায় ভয়াবহ পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাদের অবিরাম হামলায় গাজায় ১৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস-ইসরায়েল: ইসমাইল হানিয়া

আপডেটের সময় ০৮:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩