ভিয়েনা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

বাংলাদেশের শ্রমিক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ৮৬ সময় দেখুন

বাংলাদেশে শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, “শ্রমিক ও ট্রেড ইউনিয়ন সংশ্লিষ্টদের ওপর চলমান নিপীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন”।

বিবতিতে বেসরকারি খাতের যেসব প্রতিষ্ঠান শ্রমিকদের যুক্তিসংগত দাবি মেনে নিয়েছে তাদের প্রশংসা করা হয়। পোশাক শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মজুরি বৃদ্ধি এমনভাবে করতে হবে, যাতে শ্রমিক ও তাঁদের পরিবার ক্রমশ যে অর্থনৈতিক চাপে মুখে পড়ছে, তার সমাধান নিশ্চিত হয়।

পাশাপাশি ন্যূনতম মজুরির দাবিতে বাংলাদেশে সাম্প্রতিক ‘শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার’ পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ম্যাথিউ মিলার বলেন, গত সপ্তাহে কারখানার শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার (২৬) নামে এক যুবকের পুলিশের গুলিতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া, ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে ৩২ বছর বয়সী শ্রমিক ইমরান হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত। তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সমাজের প্রতি আমরা সমবেদনা জানাই।

ম্যাথিউ মিলার বলেন, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে, শ্রমিকেরা সহিংসতা, প্রতিশোধ বা ভয় প্রদর্শনের ভীতি ছাড়াই সংগঠন ও সম্মিলিত দর–কষাকষির স্বাধীনতার অধিকার প্রয়োগ করতে সক্ষম হন।

ম্যাথিউ মিলার বলেন, “বাংলাদেশ ও বিশ্বব্যাপী কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলো এগিয়ে নিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ”।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের শ্রমিক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

আপডেটের সময় ০৬:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩