ভিয়েনা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৫০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ৯৪ সময় দেখুন

ইসরায়েলের বিমান বাহিনীর এই নতুন হামলায় আরও ১৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (৩১ অক্টোবর) ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১৫০ জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শরণার্থীশিবিরের ঘরবাড়ি লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আহত প্রায় ১৫০ জন। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

এএফপির ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এই শরণার্থীশিবিরে বেশ কয়েকটি বাড়ি হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই সে সময় হতাহতদের উদ্ধারের চেষ্টা করছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৫০

আপডেটের সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩