ভিয়েনা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

হামাস-ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে ১৫০০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: গাজা উপত্যকায় টানা তৃতীয় দিনের মতো সোমবারও (৯ অক্টোবর) পাল্টাপাল্টি হামলা চালিয়েছে হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের ৭০৪ জন এবং ইসরায়েলের ৮০০ নিহত হয়েছে। খবর আলজাজিরা।

এরইমধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য ও পানি সরবরাহ নিষিদ্ধসহ পুরো মাত্রার অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। গত শনিবার (৭ অক্টোবর) কয়েক দশকের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালায় হামাস। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার সীমান্তে প্রায় এক লাখ রিজার্ভ সৈন্য জড়ো করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৯ অক্টোবর) দিনগত রাত ১১টা পর্যন্ত হতাহতের সর্বশেষ পরিসংখ্যান হলো ইসরায়েলের হামলায় গাজায় ৬৮৭ জন নিহত এবং তিন হাজার ৮০০ জন আহত হয়েছেন। এছাড়া দখলকৃত পশ্চিম তীরে কমপক্ষে ১৭ জন নিহত এবং কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন। অপরদিকে পাল্টা হামলায় ইসরায়েলের ৮০০ জনের বেশি নিহত এবং দুই হাজার ২৪৩ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরায়েলি মেডিকেল সার্ভিসেস এ পরিসংখ্যান জানিয়েছে।

গত শনিবার সকালে সাড়ে ৬টার দিকে হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালায়। হামাসের দাবি, তারা প্রাথমিকভাবে পাঁচ হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে, দুই হাজার ৫০০ রকেট ছোড়া হয়েছে।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, গাজায় বিমান বাহিনী হামলা শুরু করেছে। অন্যদিকে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। এছাড়া গভীর রাত পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামাস-ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে ১৫০০

আপডেটের সময় ০৬:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩