ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

এ বছর নোবেল শান্তি পুরষ্কার পেলেন ইরানের কারাগারে বন্দী নার্গেস মোহাম্মদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ৩৯ সময় দেখুন

ইরানের নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদী এ বছর নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৬ অক্টোবর) সুইডেনের নোবেল পুরষ্কার কমিটি ইরানের নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে এ বছর নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত করেছেন। নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গেস মোহাম্মদীকে শান্তি পুরষ্কার দেয়া হয়েছে। তিনি ইরানে মানবাধিকার রক্ষা এবং সবার স্বাধীনতা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিবিসি জানিয়েছে,এ বছর নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী নার্গেস মোহাম্মদীকে মিথ্যা প্রচারণার অভিযোগে বর্তমানে ইরানের কুখ্যাত এভিন কারাগারে আটকে রাখা হয়েছে। ২০১১ সাল থেকে তাকে বেশ কয়েক-দফা কারাদণ্ড দেয়া হয়।

ইরানের আরেকজন নোবেল বিজয়ী শিরিন এবাদির প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের উপ-প্রধান নার্গেস মোহাম্মদী। পুরষ্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, নার্গেস মোহাম্মদীর সাহসী ভূমিকার জন্য ব্যক্তিগত জীবনে তাকে চরম মূল্য দিতে হয়েছে।

“সবমিলিয়ে ইরানের শাসক গোষ্ঠী তাকে ১৩ বার গ্রেফতার করেছে। এরমধ্যে তাকে পাঁচবার দোষী সাব্যস্ত করে সর্বমোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে,” বলেন নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-এন্ডারসেন। তিনি বলেন, “আমি যখন কথা বলছি তখনও তিনি কারাগারে।”

এক বছর আগে ইরানের নারীরা যে বিক্ষোভ শুরু করেছিলেন সে প্রেক্ষাপটে নার্গেস মোহাম্মদীকে নোবেল পুরষ্কারে ভূষিত করা হলো। ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর সে বিক্ষোভ শুরু হয়েছিল। নোবেল কমিটির প্রধান তার বক্তব্যে মাশা আমিনির কথাও উল্লেখ করেছেন।

নার্গেস মোহাম্মদীকে শীঘ্রই মুক্তি দেয়া হবে বলে নোবেল কমিটি আশা করে, যাতে তিনি আগামী ডিসেম্বরে নোবেল পুরষ্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নার্গেস সাফিয়ে মোহাম্মাদী ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের যানজানে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিতা এবং দুই সন্তানের জননী।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এ বছর নোবেল শান্তি পুরষ্কার পেলেন ইরানের কারাগারে বন্দী নার্গেস মোহাম্মদী

আপডেটের সময় ০৬:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩