ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

পাকিস্তানের সাধারণ নির্বাচন জানুয়ারিতে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচন আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) এই ঘোষণা দিয়েছে।

ইসিপি এক বিবৃতিতে বলেছে, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণকাজের পর্যালোচনা চলছে। আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচনী সীমানার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচনী প্রচারণা বিষয়ে আপত্তি ও পরামর্শ শোনার পর ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে, ৫৪ দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি শেষ হওয়ার পর আগামী জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের কথা দেশটির সংবিধানের ৪৮ (৫) অনুচ্ছেদে বলা আছে। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ৮৯তম দিন আগামী ৬ নভেম্বর।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সিইসি সিকান্দার সুলতান রাজাকে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আগামী ৬ নভেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের জন্য চিঠি লিখেছিলেন প্রেসিডেন্ট আলভি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানের সাধারণ নির্বাচন জানুয়ারিতে

আপডেটের সময় ০২:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩