ভিয়েনা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

ভোলায় শ্রমিকের মালবাহী নসিমন উল্টে নিহত ১, আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ৪৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় শ্রমিকের মালবাহী নসিমন গাড়ি উল্টে মো. আল-আমীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আল-আমীন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মো. রুহুল আমীনের ছেলে। ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ৫ শ্রমিক হলেন— মো. মঞ্জুর আলম, আজিজ, বাবুল, নূরউদ্দিন ও আব্দুল করিম। এদের সবার বাড়ি শিবপুর ইউনিয়নে। নূরউদ্দিন ও আব্দুল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসআই মো. জাকির হোসেন জানান, সকালে শিবপুর ইউনিয়ন থেকে এক নসিমন গাড়িতে করে ঢালাইয়ের মিকচার মেশিন নিয়ে ১০-১২ জন শ্রমিক দৌলতখান উপজেলায় যাচ্ছিলেন। নসিমন গাড়িটি বাংলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আল-আমীনের মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় শ্রমিকের মালবাহী নসিমন উল্টে নিহত ১, আহত ৫

আপডেটের সময় ০৩:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩