ভিয়েনা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা

চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার অঙ্গীকার উত্তর কোরিয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৩ সময় দেখুন

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (৯ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আধা সামরিক গোষ্ঠীর কুচকাওয়াজ পরিদর্শন এবং কূটনৈতিক মত বিনিময় করেছেন। সেখানে তিনি চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার অঙ্গীকার করেছেন।

দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে সফররত চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বলেও শনিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। কুচকাওয়াজে ডেলিভারি ট্রাক এবং ট্রাক্টরের মধ্যে লুকানো রকেট লঞ্চারগুলি সৈন্য ও অস্ত্র বহন করে, যুদ্ধে গেরিলা যোদ্ধা হিসাবে মিলিশিয়াদের ভূমিকা তুলে ধরে।

এদিকে ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত প্রতিনিধিদের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগত যোগাযোগ ও কর্মপর্যায়ের সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিমকে পাঠানো এক চিঠিতে বলেছেন, কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে।

সোওলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক ইসলে বলেন, “চীন-রাশিয়া-উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সহযোগিতা এবং ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের অনুপস্থিতি এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিস্তৃত ফাটলের অবস্থাই প্রকাশ করে।”

শনিবার ভারতের নয়াদিল্লিতে জি-২০ দেশগুলোর দুই দিনব্যাপী বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সেখানে পশ্চিমাদের আধিপত্য থাকবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেখানে উপস্থিত হননি।

ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনকে সমর্থন করার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করতে, কিম এই মাসে পুতিনের সাথে দেখা করতে রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার অঙ্গীকার উত্তর কোরিয়ার

আপডেটের সময় ০৬:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩