ভিয়েনা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম। ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।

শুক্রবার (১ সেপ্টেম্বর)  সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গণণা শেষে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান। ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে থারমান শানমুগারাতনামের সঙ্গে আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারা হলেন— দেশটির সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) এবং বিমাপ্রতিষ্ঠান এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান

আপডেটের সময় ০৬:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩