ভিয়েনা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কেমন হবে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের টিকিটের দাম?

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ১৪৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সময়ের হিসেবে মাস দুয়েক বাকি থাকলেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে বৈশ্বিক এই টুর্নামেন্টের দামামা বাজতে শুরু করে দিয়েছে। এদিকে বেশ কয়েকবার পরিবর্তন করে বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি।

বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য টিকিট ছাড়ার দিনও ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে টিকিটের মূল্য কত করা হবে, তা এখনও নির্ধারণ হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির আঞ্চলিক ক্রীড়া সংস্থা দ্রুতই টিকিটের দাম ঠিক করে ফেলবে।

জানা গেছে, ভেন্যু ও খেলা অনুযায়ী ম্যাচের টিকিটের দাম ভিন্ন হবে। আবার স্বাগতিক ভারতের ম্যাচের টিকিটের দামও ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ মুম্বাই কিংবা চেন্নাইয়ে ম্যাচের টিকিটের দাম যা থাকবে, কলকাতায় ম্যাচের টিকিটের দাম এক হবে না। ফলে বিশ্বকাপের ম্যাচের টিকিটের দাম জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শনার্থীদের।

এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার দাবি, কলকাতার ইডেন গার্ডেন্সের ম্যাচের জন্য পাঁচ রকম টিকিটের দাম প্রস্তাব করা হয়েছে। গত ১০ জুলাই ইডেনের ম্যাচের ওই দাম প্রস্তাব করা হয়েছে। সেখানে ভারতীয় মুদ্রায় ৬৫০ থেকে তিন হাজার রুপি টিকিটের দাম রাখার কথা বলা হয়েছে।

ইডেনে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচের দাম সবচেয়ে কম রাখার প্রস্তাব করা হয়েছে। সাধারণ দর্শকরা সেখানে সর্বনিম্ন ৬৫০ রুপি থেকে সর্বোচ্চ ১৫০০ রুপিতে দেখতে পাবে ম্যাচ। একই ভেন্যুতে পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দামও থাকবে হাতের নাগালে। ওই দুই ম্যাচে আপার চিয়ার ৮০০ রুপি এবং ‘ডি’ ও ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১২০০ রুপি প্রস্তাব করা হয়েছে। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিট ২ হাজার রুপি। ‘বি’ এবং ‘এল’ ব্লকে গ্যালারিতে বসে ২২০০ রুপিতে দেখা যাবে ম্যাচ।

ইডেনে সব থেকে বেশি দাম রাখার প্রস্তাব করা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের। ওই ম্যাচে ইডেনের আপার টিয়ারের টিকিটির দাম ৯০০ রুপি। ‘ডি’ ও ‘এইচ’ ব্লকের টিকিটের দাম এক হাজার ৫০০ রুপি। ‘সি’ ও ‘কে’ ব্লকের দাম দুই হাজার ৫০০ রুপি। ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে খরচ জনপ্রতি তিন হাজার রুপি।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কেমন হবে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের টিকিটের দাম?

আপডেটের সময় ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩