ভিয়েনা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

সাকিব আবারও অধিনায়ক হতে পারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ১০২ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ সাকিব আবারও অধিনায়ক হতে পারে। ওয়ানডে বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। তার আগে আগামী মাসেই টাইগারদের এশিয়া কাপ মিশন। এর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড।  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আছে জটিল সংকটে, এই তিন ওয়ানডে লড়াইয়ের জন্য অধিনায়ক দেওয়া হবে নাকি দীর্ঘমেয়াদি! দলনেতা হিসেবে সবার ওপরে আছে সাকিব আল হাসানের নাম। মূলত তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবে বিসিবি।

বিসিবির একটি সূত্রে জানা গেছে, সাকিবের জন্য প্রথম প্রশ্ন থাকবে তিনি কি তিন ফরম্যাটে দীর্ঘমেয়াদে দায়িত্ব নেবেন নাকি আপাতত আপৎকালীন দলনেতা হয়ে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ পর্যন্ত! সূত্রটি জানায়, ‘এখন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনই সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবেন।

সাকিব যদি তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে রাজি না হন তা হলে বিকল্প রাস্তা কি! লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া। আলোচনা হবে তিনি আসলে ওয়ানডে দলের দায়িত্ব কত দিন নেবেন তা নিয়ে! এ ছাড়া তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন কিনা তাও জানা হবে। বিশ্বকাপ শেষে ডিসেম্বরে নিউজিল্যান্ডে সফর আছে। সেখানে দলের নেতৃত্ব দেবেন কিনা জানা দরকার আছে।

সাকিবের সঙ্গে আলোচনায় মূল প্রতিবন্ধকতা কোথায় তা নিয়ে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘সাকিব সারাবিশ্বে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ায়। তিন ফরম্যাটে তিনি অধিনায়ক থাকলে সব টুর্নামেন্টে খেলতে পারবেন না। মূলত সেটি তিনি করবেন কিনা তাই আলোচনার বিষয়। যেটাকে মূল প্রতিবন্ধকতা বলা যেতে পারে। আবার তার পারিবারিক জীবন আছে। স্ত্রী-সন্তানরা থাকে যুক্তরাষ্ট্রে। সেখানেও তাকে সময় দিতে হবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকিব আবারও অধিনায়ক হতে পারে

আপডেটের সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩