ভিয়েনা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিসের স্ত্রা শহরে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৫০ সময় দেখুন

ইতালি প্রতিনিধিঃ অর্থনীতির চাকা সদা রাখতে সচল, বৈধপথে রেমিট্যান্স পাঠাবো সকল! এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান এর উদ্যোগে এবং ভেনিসের স্ত্রা শহরের বাংলাদেশি প্রবাসী কমিউনিটির তথা সকল ভলেন্টিয়ারদের সততা ও নিষ্ঠার সহিত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সার্বিক সহযোগিতায় ইতালির উত্তরাঞ্চলীয় শহর স্ত্রা ও তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণের জন্য ৫ ও ৬ আগষ্ট ২০২৩ তারিখে সময় সকাল ৯টা ৩০মিনিট-বিকেল ৪টা ৩০মিনিট পর্যন্ত Via Chiesa 2, 30039, San Pietro di Stra Venezia (VE) নামক স্থানে দুই দিনব্যাপী সফল ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প হতে নির্ধারিত সকল সেবা সুষ্ঠ ও সুশৃংখলভাবে গ্রহন করেন বাংলাদেশি প্রবাসীরা।

উল্লেখ্য যে, সেবা গ্রহন করতে এসে সেবা গ্রহনকারী বাংলাদেশি প্রবাসীরা বলেন, এতো সুন্দর ও সুশৃংখলভাবে কনস্যুলার সেবা পেয়ে তারা অভিভূত। পাশাপাশি নির্ধারিত ফি ছাড়া কোন ধরনের অতিরিক্ত টোকেন ফি তারা প্রদান করেননি।

উক্ত কনস্যুলার ক্যাম্পে ভলেন্টিয়ারদের সহযোগিতায় তথ্য ও পরামর্শ ডেস্ক, সকল ধরনের ফরম বিনামূল্যে প্রদান ও নির্ভূলভাবে ফরম পূরন করার ডেস্ক এর সু-ব্যবস্থা রাখা হয়।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান এর পক্ষ থেকে সেবা প্রদানকারী বাংলাদেশি কমিউনিটির তথা ভলেন্টিয়ারদের নিঃস্বার্থমূক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও, কনসাল জেনারেল স্ত্রা শহরের মেয়র Dr. Caterina Cacciavalli এর সাথে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা করেন।

কনস্যুলার সেবা শেষে উপস্থিত সেবাগ্রহিতাদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে কনস্যুলেট-এর কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ধরণের সেবা সম্পর্কে সরাসরি সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এ সময় সেবাগ্রহীতারা মিলানে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাজের বৃহত্তর স্বার্থে তথা সামাজিক সকল কর্মকান্ডে ভেনিসের স্ত্রা শহরের বাংলাদেশি কমিউনিটির সকল নেতৃত্ববৃন্দ সম্মলিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সর্বদা কাজ করে যাবেন এমনিই প্রত্যাশা করছেন স্ত্রা শহরে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীরা।

শাইখ আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভেনিসের স্ত্রা শহরে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

আপডেটের সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩