ভিয়েনা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ভোলায় চরবাসীর মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • ১৮১ সময় দেখুন

নিজস্ব প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ ভোলা সদরের মাঝের চরবাসীর সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সহযোগিতায় ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মাঝের চরে বসবাসরত ৬২০ টি পরিবারের মাঝের দুর্যোগের সময় সুরক্ষার জন্য প্রতি পরিবারের মাঝে দুই করে লাইফ জ্যাকেট ও একটি করে বয়া বিতরণ করা হয়। এ সময় কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে ভোলাসহ উপকূলী এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসরতদের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে মানুষকে সুরক্ষা রাখা সম্ভব হচ্ছে। আমরা ভোলার মাঝের চরবাসীরাও সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করেছি। এগুলো পাওয়া এখন থেকে মাঝের চরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম, লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) এর কোঅরডিনেট নুরুল মোমিন সিদ্দিকি, ফাইন্যান্স এর জেলা কোঅরডিনেট হেলাল উদ্দিন, বিআইডব্লিউটির এর কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় চরবাসীর মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন

আপডেটের সময় ০৯:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১