ভিয়েনা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আয়ারল্যান্ডে প্রথম বাংলাদেশী ও মুসলিম মেয়র আজাদ তালুকদার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • ১০৫ সময় দেখুন

আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ও মুসলিম মেয়র হিসাবে নিজের নাম লিখিয়েছেন আজাদ তালুকদার

আয়ারল্যান্ডের স্থানীয় বাংলা সংবাদ মাধ্যমের তথ্য লিমরিক কাউন্টি কাউন্সিলের নতুন মেয়র আজাদ তালুকদার পেশায় একজন স্বাধীন ব্যবসায়ী। ২০০৪ সাল থেকে তিনি আয়ারল্যান্ডের স্থানীয় রাজনিতির সাথে জড়িয়ে পরেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্যও তিনি আয়ারল্যান্ড বাংলাদেশ কমিউনিটিতে
ব্যাপকভাবে প্রসংশিত।

গত ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আয়ারল্যান্ডের লিমেরিক এলাকা থেকে ফিনেফল পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে ডেপুটি মেয়র নির্বাচিত হন।

এবার নির্বাচনে ২০ ভোটের মধ্যে ১৩ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোট পেয়ে অন্য প্রার্থীকে ৭ ভোটে হারিয়ে বাংলাদেশের কৃতি সন্তান আজাদ তালুকদার মেয়র (কাহার্লক) নির্বাচিত হন।

লিমরিক কাউন্টি কাউন্সিলের যাত্রালগ্ন থেকে অদ্যাবধি কোনো বিদেশি বা অভিবাসী সম্প্রদায়ের কেউ মেয়রের মতো গৌরব জনক আসনটি অলংকৃত করতে সক্ষম হননি। এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন আজাদ তালুকদার।

গত ৮০০ বছর ধরে এই শহরে মেয়র নির্বাচিত হয়ে আসছে আর এই শহরের ৮০০ বছরের ইতিহাসে এই প্রথম কোন মুসলমান হিসেবে মেয়র নির্বাচিত হলেন তিনি।

আজাদ তালুকদার ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুর জেলায় জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম দেলোয়ার হোসেন তালুকদার। ৩ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার বড়। ২০০০ সালে আয়ারল্যান্ড আসেন তিনি।

আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তার এই সাফল্যে অত্যান্ত আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আয়ারল্যান্ডে প্রথম বাংলাদেশী ও মুসলিম মেয়র আজাদ তালুকদার

আপডেটের সময় ০৩:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩