ভিয়েনা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ৯৯ সময় দেখুন

অস্ট্রিয়া বিএনপি এই বিক্ষোভ প্রদর্শনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে

ইউরোপ ডেস্কঃ বুধবার (১৪ জুন) বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের নেতৃত্বে অস্ট্রিয়া বিএনপি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত কয়েক শতাধিক নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

অস্ট্রিয়া থেকে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম নেয়ামুল বশির,মাসুদুর রহমান, আকতারুজ্জামান শিবলী, নাছির উদ্দীন, মামুন হাসান,
শাহাজাদা মোহাম্মদ, হেলাল মিয়া ও তুহিন আহমেদ প্রমুখ।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দফতরের সামনে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এই দুই  ঘন্টার বিক্ষোভ অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগ দিতে চারদিনের সরকারি সফরে বর্তমানে সুইজারল্যান্ডে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন বুধবার জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে এই বিক্ষোভ করে বিএনপি।

এই বিক্ষোভ অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা নেয়ামুল বশির প্রমুখ।

বিক্ষোভ চলাকালীন সময়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বিএনপির চেয়ারপার্সন অসুস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,দেশে ভোটের অধিকার ফিরিয়ে পাবার,গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্বে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য এই বিক্ষোভ প্রদর্শন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ

আপডেটের সময় ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩