ভিয়েনা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ইতালিতে শুক্রবার জুমার জামাতে মুসল্লিদের ঢল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ১২৪ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ইউরোপের দেশগুলোতে শনি ও রবিবার  সরকারি ছুটি থাকে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন অফিস চলে। তাই অধিকাংশ মানুষের শুক্রবার জুমার নামাজ আদায় করা সম্ভব হয় না। ২ জুন রোজ শুক্রবার প্রজাতন্ত্র দিবসের festa della Repubblica  সরকারি ছুটি থাকায় মসজিদ গুলোতে উপচে পড়া মুসল্লিদের ঢল দেখা গেছে ।

এদিন প্রখর রোদ উপেক্ষা করেই মানুষ মসজিদে চলে আসে, বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার জামাত অনুষ্ঠিত হয়।

সাদা-কালো, ধনী-গরিব, ছোট-বড় সকলের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়  মসজিদ। বেলা সাড়ে ১১টা থেকে নানা বয়সী মানুষ আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। জামাত চলাকালীন অবস্থায় বাহিরে প্রচুর মুসল্লি পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ বলেন, আজ মসজিদে প্রচুর উপস্থিতি থাকায় আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত পরিচালনা করব। মাওলানা আব্দুল আজিজ খুৎবা পেশ করেন।

তিনি বয়ানে বলেন আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং সদা সত্য কথা বলার মত তৌফিক দান করেন। কারণ মিথ্যাই হচ্ছে অধিকাংশ পাপের উৎস। তিনি হালাল উপার্জন করার জন্য তাগিদ দেন।

খবর নিয়ে জানা যায়, ইতালির মসজিদ গুলোতে একাধিকবার জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে শুক্রবার জুমার জামাতে মুসল্লিদের ঢল

আপডেটের সময় ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩