ভিয়েনা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ইতালিতে ভিন্নধর্মী আয়োজনে “মরুর কাফেলা” সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ১০৫ সময় দেখুন

 ভেনিস প্রতিনিধিঃ ইতালিতে এবার ভিন্নধর্মী ঈদ আনন্দের আয়োজন করে “মরুর কাফেলা” নামক মুসলিম প্রবাসী সংঘবদ্ধ গ্রুপ। সেখানে ছিল না প্রচলিত নাচ-গান কিংবা হইহুল্লোড়। ছিল বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা মহান আল্লাহ কে রাজি খুশি করার লক্ষ্যে ইসলামি সংস্কৃতি গড়ার এক ভিন্ন আয়োজন।

ইতালির ভিগনছা শহরে ২৩ এপ্রিল ২০২৩ রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক শাইখ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী গাজী ইসমাইল, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার খাইরুল প্রমুখ।

“মরুর কাফেলা” সদস্যদের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় এক টুকরো বাংলাদেশ। এমন আয়োজনে আনন্দিত আগত প্রবাসীরা।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, রমজান শিক্ষা বিষয়ক আলোচনা এবং ইসলামের আলোকে ইহকাল এবং পরকালের বিভিন্ন শিক্ষা বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে দুপুরের এবং বিকেলের বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের পরিবেশন করা হয়।
এতে অংশ নিতে পেরে আনন্দিত উপস্থিত ব্যক্তিবর্গ সহ শিশু কিশোররা।

“মরুর কাফেলা” এর সদস্যগণ বলেন, একদিকে ইসলামি শিক্ষা অন্যদিকে ঈদ উপলক্ষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এই অনুষ্ঠানের উদ্দেশ্য।

পরিশেষে বিশেষ দোয়ার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভিন্নধর্মী এই ঈদ আনন্দে আগামী প্রজন্ম ইসলামি সংস্কৃতিতে গড়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শাইখ আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে ভিন্নধর্মী আয়োজনে “মরুর কাফেলা” সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩