ভিয়েনা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

ভোলায় ৭ ফেব্রুয়ারী করোনা ভ্যাকসিন দেয়া শুরু হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৯৫ সময় দেখুন

ভোলা: ভোলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে আগামী বরিবার (৭ ফেব্রুয়ারি) থেকে। জেলার সাত উপজেলায় একযোগে এ টিকাদান শুরু হবে।

ভ্যাকসিন প্রদানের জন্য জেলা সদরে ৪টিসহ জেলার সাত উপজেলায় ১৬টি কাউন্টার বসানো হবে। প্রতিটি কাউন্টারে ২ জন নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবী সহ সর্বমোট ৬৪ জন দক্ষ স্বেচ্ছাসেবী  ও নার্স ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিবেন।

ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা ভোলাতে প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছি’। এসব টিকার মধ্যে জেলা সদরে ১৫ হাজার, দৌলতখান উপজেলায় ৯ হাজার, বোরহানউদ্দিন উপজেলায় ৯ হাজার, চরফ্যাশন উপজেলায় ১২ হাজার, মনপুরা উপজেলায় ৬ হাজার, তজুমদ্দিন উপজেলায় ৬ হাজার ও লালমোহন উপজেলায় ৯ হাজার ডোজ টিকা পাঠানো হবে।

প্রথম পর্যায়ে স্বাস্থ্য বিভাগ, পুলিশ, গনমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধি সহ ১৭ ক্যাটাগরির মানুষকে এ টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। টিকা পাওয়ার জন্য অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ৩০ হাজার জনকে পূনাঙ্গ ডোজ দেয়া হবে। এর আগে গত ২৯ জানুয়ারি  ‘বেক্সিমকো ফার্মা’র একটি হিমায়িত কাভার্ডভ্যান যোগে ৬০ হাজার ডোজ টিকা ভোলা এসে পৌছায় । এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের ‘ইপিআই’ ভবনে সংরক্ষন করা হয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ৭ ফেব্রুয়ারী করোনা ভ্যাকসিন দেয়া শুরু হবে

আপডেটের সময় ০২:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১