ভিয়েনা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

অস্ট্রিয়ায় অভিবাসীদের জন্য সরকারি প্রণোদনা কমাতে চায় সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ৯১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: অভিবাসী কমাতে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের অংশ হিসাবে অস্ট্রিয়ায় অভিবাসীদের জন্য সরকারি প্রণোদনা সংকুচিত করতে প্রস্তাব করেছেন চ্যান্সেলর কার্ল নেহামার।

অস্ট্রিয়ার মধ্য-ডানপন্থি সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসীন নীতি নিয়ে নর্ডিক দেশগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে সক্রিয় হয়েছেন। সেটিরই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোম এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন সফর করেন।

চ্যান্সেলর নেহামার চান, অভিবাসীদের অস্ট্রিয়ায় আসার পর প্রথম কয়েক বছর দেয়া সরকারি প্রণোদনা কমিয়ে দিতে। তিনি মনে করেন, এর মাধ্যমে অস্ট্রিয়া অভিবাসীদের কাছে বসবাসের জন্য কম আকর্ষণীয় দেশে পরিণত হবে।

ইউরোপে অভিবাসন সংক্রান্ত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস জানায়, ডেনমার্কে এ ধরনের নীতি এরই মধ্যে কার্যকর করা হয়েছে। সুইডেনেও কট্টর ডানপন্থিদের সমর্থন নিয়ে মধ্য-ডানপন্থি সরকার ক্ষমতায় এসেছে। ফলে ইউরোপজুড়ে এই নীতি বাস্তবায়নে এই দুই দেশের সমর্থন চাচ্ছে অস্ট্রিয়া।

এরইমধ্যে নিজের দেশে অভিবাসীদের সামাজিক সমর্থন কমানোর এই পরিকল্পনার বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন আইন বিশেষজ্ঞরা। তবে ডেনমার্ক এবং সুইডেনের সমর্থন নিয়ে অভিবাসন নীতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ অব্যাহত রাখতে চায় অস্ট্রিয়া। জুনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা অভিবাসন ইস্যু নিয়ে ব্রাসেলসে বৈঠক করবেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় অভিবাসীদের জন্য সরকারি প্রণোদনা কমাতে চায় সরকার

আপডেটের সময় ০৮:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩