ভিয়েনা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অভিযুক্ত ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফৌজদারি অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট এমন অভিযোগে গ্রেপ্তার হয়। ২০১৬ সালের নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখার জন্য একজন পর্ন তারকাকে গোপনে অর্থ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তদন্ত শুরু হয়।

ফৌজদারী অপরাধে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে এসে পৌঁছেছেন। আদালতে মঙ্গলবার আত্মসমর্পণের উদ্দেশে তিনি এখানে আসেন। ট্রাম্প টাওয়ারে তার রাত কাটানোর কথা রয়েছে।  ট্রাম্প (৭৬) ফ্লোরিডা থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে নিউইয়র্কের ফিফথ এভিনিউতে এসে পৌঁছান এবং আকাশচুম্বী ভবনে প্রবেশ করেন।

উল্লেখ্য,ডোনাল্ড ট্রাম্প সাবেক পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েলস এর সাথে সম্পর্কের কথা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। সাবেক পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন, ২০০৬ সালে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গড়ে ওঠে। এর ১০ বছর পর ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচন করবেন তখন স্টর্মি ড্যানিয়েলস মিডিয়ার কাছে সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে চান। মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প। এভাবে অর্থ দেয়া আইনের দৃষ্টিতে অবৈধ নয়। কিন্তু বিপত্তি বাঁধার কারণ, ট্রাম্প ওই ১ লাখ ৩০ হাজার ডলারকে আইনি খরচ হিসেবে দেখিয়েছেন; ফলে তার বিরুদ্ধে ব্যবসায়িক হিসেবে জালিয়াতির অভিযোগ উঠেছে। এই ঘটনা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে আগে ঘটায় নির্বাচনি আইন ভঙ্গেরও অভিযোগ উঠেছে।

এ প্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি-না সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছিল নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট অ্যার্টনি অ্যালভিন ব্র্যাগের ওপর। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্যে তিনি গ্রান্ড জুরি গঠন করেন। গত বৃহস্পতিবার এ জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত জানায়। তবে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। কারণ, আদালতে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে না পড়ে শোনানো পর্যন্ত এ গুলো প্রকাশ করা হবে না।

তবে দোষী সাব্যস্ত হলেও নির্বাচন করতে পারবেন ট্রাম্প।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অভিযুক্ত ট্রাম্প

আপডেটের সময় ০৬:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩