ভিয়েনা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

স্কটল্যান্ডের প্রথম মুসলিম নেতা হলেন হামজা ইউসুফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত হামজা ইউসুফ। স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-এর ফার্স্ট মিনিস্টার বা দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২৭ মার্চ) নমিনাল ভোটে জয়ী হয়ে এসএনপির দলীয় নেতা নির্বাচিত হন হামজা ইউসুফ। তার বিজয়কে দলের প্রগতিশীল নীতি হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচিত হওয়ার পর হামজা ইউসুফ বলছেন, দলটিকে আগে চলমান বিতর্কের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে; এরপর এগোতে হবে স্বাধীনতার বিষয়টি নিয়ে। ভোটে জিতে এডিনবার্গে ইউসুফ বলেছেন, “আমরা সেই প্রজন্ম হব, যারা স্কটল্যান্ডের জন্য স্বাধীনতা নিয়ে আসবে।”

হামজা ইউসুফের জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে। পড়াশোনা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। এরপর ২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হওয়ার আগে তিনি একজন এমএসপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্কটল্যান্ডের প্রথম মুসলিম নেতা হলেন হামজা ইউসুফ

আপডেটের সময় ০৫:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩