ভিয়েনা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

RAB`র গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুনধারার উদ্বেগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ সোনারগায়ে র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে উদ্বেগ ও বিচার দাবি করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

১৮ মার্চ প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ বলেন, নির্মম মৃত্যু কোন মানুষেরই কাম্য নয়; অথচ কথায় কথায় আমাদের র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ছাত্র-যুব-জনতার একটি বড় অংশকে। বাংলাদেশের মানুষ সিনহা হত্যাকাণ্ডর পর এত আন্দোলন-সংগ্রাম-প্রতিবাদ করলেও আমাদের পুলিশ-প্রশাসন নির্মমতা বন্ধ করেনি। যার কারণে নিষিদ্ধর ঘোষণা আসে আমেরিকা থেকে; এমন নিষিদ্ধর ঘোষণা একটি দেশের জন্য, নাগরিকদের জন্য লজ্জাজনক।

বিবৃতিতে মোমিন মেহেদী দেশের চলমান ক্ষমতার অপব্যবহার বন্ধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবসহ সকল আমলা-কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহবান জানিয়ে বলেন, নতুন প্রজন্ম আর কোন অন্যায়-অপরাধ-দুর্নীতি সহ্য যেমন করবে না, তেমনি নির্মম ক্রসফায়ার-মিথ্যে মামলাও সহ্য করবে না। যদি সোনাগাঁও উপজেলায় র‌্যাবের গুলিতে নিহত ৬৫ বছরের আবুল কাশেম হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়া হয়; তাহলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।

ডেস্ক/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

RAB`র গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুনধারার উদ্বেগ

আপডেটের সময় ০৭:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩