ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

পিরোজপুরে মাদক ব্যাবসায়ীর কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ১০১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় মো. জাহাঙ্গীর হোসেন সরদার (৫২) নামে এক মাদক ব্যাবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। একই মামলার অপর এক ধারায় তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

রবিবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রপাত মো. জাহাঙ্গীর হোসেন সরদার জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের রুস্তুম আলী সরদারের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ০৬ ফেব্রæয়ারি সন্ধা ৬ টার দিকে ভান্ডারিয়া থানা পুলিশ পূর্ব ভান্ডারিয়া গ্রামের মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর হোসেন সরদারের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক কেনাবেচার সময় মো. জাহাঙ্গীর হোসেন সরদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন পুলিশের উপ পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম ভান্ডারিয়া থানায় একটি মাদক মামলা করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ১৪ মার্চ ভান্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে পাঁচ বছরের কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর এক ধারায় ছয় মাসের সশ্রম কারাদন্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে মাদক ব্যাবসায়ীর কারাদন্ড

আপডেটের সময় ১২:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩