ভিয়েনা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

লালমোহনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ১৫৮ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সাবেক চেয়ারম্যান কর্তৃক বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ’র বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধাগণ।

রবিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদ কমান্ড’র আয়োজনে লালমোহন চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টি, সহকারী কমান্ডার মোঃ শাহজান মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র উপদেষ্টা শফিকুল ইসলাম বাদল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড’র সভাপতি আনম শাহজামাল দুলাল।

এসময় বক্তারা বলেন, অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন, অথচ তাঁর সম্মান ক্ষুন্ন করা ও এলাকার উন্নয়ন কাজকে ব্যহত করার অপচেষ্টায় মিথ্যে অভিযোগ তুলে মামলা করেছেন উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম।

তাই এলাকার উন্নয়নের স্বার্থে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান প্রভাষক রিপন শান প্রমূখ।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেটের সময় ০১:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১