ভিয়েনা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া-লোহাগাড়া সীমান্তবর্তী এলাকায় ভোর ৫টার দিকে মহাসড়কের কলাতলী ১২নং ব্রিজ নামক স্থানে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়ে ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের শৈলকুপার বাইটবাজার গাবলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং হেলপার সিলেটের গোয়াইনঘাটের জাফলং মোহাম্মদপুরের আবদুর রাজ্জাকের ছেলে মো. সিব্বির আহমদ মারুফ (১৯)।

চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র জানান, কক্সবাজারগামী সেভেন রিংস সিমেন্টবোঝাই গাড়িটি (নম্বর- ঢাকা-মেট্টো-১৮-৮১২৩) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলাতলী নামক স্থানে ১২ নম্বর ব্রিজে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন কান্তি চৌধুরী মিডিয়াকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

আপডেটের সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩