ভিয়েনা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল থেকে বঞ্চিত চরের শিশুরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • ৮৪ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনের বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশুরা নির্দিষ্ট সময়ের ১২ দিন পেরিয়ে গেলেও পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও চর শাহজালালের কোনো শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়নি। এর আগে গত সোমবার (২০ ফেব্রুয়ারী) সারাদেশে এক যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। তবে নির্দিষ্ট ওই সময়ের ১২ দিন পেরিয়ে গেলেও লালমোহনের চরাঞ্চলের শিশুরা বঞ্চিত রয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল থেকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও চর শাহজালালে ভিটামিন এ প্লাস খাওয়ার উপযোগী শিশু রয়েছে ২৭০ জন। এদের মধ্যে এক থেকে পাঁচ বছর বয়সী শিশু ২২৫ জন এবং ছয় মাস থেকে এগারো মাস বয়সী শিশু রয়েছে ৪৫ জন।

চর কচুয়াখালী ও চর শাহজালালের বাসিন্দা মো. নাসিম, হেজু, ইলিয়াস ও আক্তার হোসেন জানান, আমাদের চরের বাসিন্দারা এমনেতেই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। যাতে করে এখানের মানুষদের রোগ-বালাই লেগেই থাকে।

এছাড়া বছরে একবার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সেই একদিনও নির্দিষ্ট সময়ে এ চরে স্বাস্থ্য বিভাগের কেউ আসে না। এবছর এখনও আমাদের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়নি। তাই সংশ্লিষ্টদের কাছে অনুরোধ; আমাদের কোমলমতি শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে যেন দ্রুত সময়ের মধ্যে এখানে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

এব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, লোকবল কম থাকার কারণে সারাদেশের সঙ্গে এক যোগে বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্ভব হয়নি। তবে খুব দ্রুত সময়ের মধ্যে চরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল থেকে বঞ্চিত চরের শিশুরা

আপডেটের সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩