ভিয়েনা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে অটো রিক্সার চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ১১৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অটো রিক্সা চাপায় সুধীর রঞ্জন মাঝি (৮০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৩ মার্চ) বিকাল সাড়ে ৬টার দিকে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাঁচপাড়া বাজার নামক স্থানে। নিহত সুধীর মাঝি জেলার সড়র উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত রাখাল চন্দ্র মাঝির ছেলে। তিনি একই এলাকার গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন। রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার সূত্র নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নিহতের বোনের ছেলে (ভাগ্নে) উপজেলার পাঁচপাড়া বাজারের ব্যবসায়ী বিভাস মজুমদার জানান, তার মামা স্কুল শিক্ষক সুধীর রঞ্জন প্রতিদিনের ন্যায় শুক্রবার (০৩ মার্চ) বিকালে বাড়ি থেকে পাঁচপাড়া বাজারে চা খাওয়া সহ ঘুরতে আসেন। কিন্তু একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তাকে পিছন থেকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং আটো গাড়িটি তাকে মাথায় চাপা দেয়। তিনি (ভাগ্নে) সহ স্থাণীয়রা তাাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

তিনি আরো জানান, পারিবারিক জীবনে ওই শিক্ষক অবিবাহিত ছিলেন।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. নিজাম উদ্দিন জানান, তাকে হাসাপাতালে নিয়ে আসার পর চিকিৎসা কালে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে কারো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে অটো রিক্সার চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

আপডেটের সময় ০৫:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩