ভিয়েনা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ১২২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ কুমিল্লায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং পুলিশ সুপার পরিচয়ে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা, পত্রিকার পরিচয়পত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।

তিনি জানান, গত ১১ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কুমিল্লা জেলা পুলিশ সুপার পরিচয়ে জনৈক শরিফুল ইসলামের কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। ২৭ ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ওই ফলাফলে শরিফুল ইসলামের নাতির নাম না থাকায়, তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশ সুপারকে বিষয়টি জানান।

এ ঘটনায় গত ১ মার্চ জেলার মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন শরিফুল ইসলাম। মামলা দায়েরের পর থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুটি দল ঢাকা ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দানকারী মেরাজুল ইসলাম প্রকাশ লায়ন মেরাজ এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার পরিচয় দানকারী জামান খন্দকার প্রকাশ আলিমুজ্জামানসহ তাদের সহযোগী মো. রিপন ফকিরকে আটক করে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস/এম আর  

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা

আপডেটের সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩