ভিয়েনা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ৩৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার সদর উপজেলার  মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর।

বুধবার(১ মার্চ) দুপুরের দিকে ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকাসংলগ্ন মেঘনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে তুলাতলী এলাকায় মেঘনা নদীর তীরে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাঁর বয়স ৩৫ থেকে ৪৫ হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৫:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩