ভিয়েনা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপি চক্ষু শিবির এবং রক্তদান কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি কালেক্টরেট স্কুল চত্বরে দিন ব্যাপি মহান শহীদ দিবন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বিনামূল্যে চক্ষু শিবির, রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের গুরুত্ব দিয়ে এই ক্যাম্পে ১২শ মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ছানি অপারেশন ও লেন্স স্থাপন যোগ্য রোগীদেরকে বিনা খরচে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে। স্বল্পমূল্যে লেন্স স্থাপন করা হবে। ঝালকাঠির জেলা প্রশাসন এর আয়োজেন করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডিলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব আমির হোসেন আমু এই ধরণের চিকিৎসা সেবা প্রদানের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং দেশের বিভিন্ন সংস্থাকে এই ধরণের রোগীদের সেবা দেওয়ার মানষিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলহাজ্ব আমির হোসেন আমু চিকিৎসা সেবা প্রদানকারীর বিভিন্ন ডাক্তার ও রোগীদের সাথে কথা বলেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপি চক্ষু শিবির এবং রক্তদান কর্মসূচি

আপডেটের সময় ০১:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩