ভিয়েনা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

আওয়ামী লীগ নেতার ইটভাটা ভেংগে দিল পরিবেশ অধিদপ্তর, ৬ মাসের কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাঈদুর রহমান সাঈদ-এর মালিকাধীন ইটভাটা ভেংগে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

জানা গেছে, কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়োনায় দায়ে ওই ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ৬ মাসের কারাদন্ড দেয় ও একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিস উপজেলার কালাইয়া গ্রামে এভিএম ব্রিকসে অভিযান চালায়। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় ভাটার চিমনি এবং কাঁচা ইট নষ্ট করে দেন অভিযান পরিচালনাকারী টিম। তখন সেখানে থাকা মাটির মিক্সার মেশিন, স-মিলের মেশিন, পানির মেশিন পুড়িয়ে দেওয়া হয়। পরে ভাটার ফায়ার মিস্ত্রী রাজু হাওলাদারকে গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাস কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বরিশাল পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে এ অভিযান চালানো হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বরিশালের পরিবেশ অধিদপ্তর ভাটায় অভিযান চালায়। এসময় একজনকে ছয়মাসের কারাদন্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইট ভাটা এভিএম ব্রিকসে মালিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাঈদুর রহমান সাঈদ ঘটনার সতত্যা স্বীকার করে জানান, বৈধ কাগজ না থাকায় পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল অভিযান চালিয়ে আমার ইট ভাটা ভেঙ্গে দিয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ নেতার ইটভাটা ভেংগে দিল পরিবেশ অধিদপ্তর, ৬ মাসের কারাদন্ড

আপডেটের সময় ০২:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩