ভিয়েনা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

লালমোহনে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৬ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: তোমরা আমার স্ত্রী-সন্তানকে দেখে রেখো। আমার মৃত্যুর জন্য কেহই দায়ী না, আমি নিজেই দায়ী। এভাবে একটি সাদা কাগজে পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন মো. খোকন বয়াতী (৩০) নামের এক ব্যবসায়ী। তার লেখা ওই চিরকুটে পরিবারের উদ্দেশ্যে আরো বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে।

সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে গলায় দড়ি দিয়ে ফাঁস ওই ব্যবসায়ী। তিনি কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়াতী বাড়ির মো. পঞ্জেত বয়াতীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকালের দিকে খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ঝাপ ফালানো দেখে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে ঝাপ উঠিয়ে খোকনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে কাউকে দায়ী করেননি তিনি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদ দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেটের সময় ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩