ভিয়েনা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার (১৯ ফেব্রæয়ারী) মনোনয়পত্র জমা প্রদানের শেষ দিনে ওই দিন দুুপুরে তারা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা আ’লীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মোশারেফ হোসে খান ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় নৌকা প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশুতোষ বেপারী, উপজেলা কৃষকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল সহ আ’লীগের নেতারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, আ’লীগ মনোনীত প্রার্থী মোশারেফ হোসেন খান নাজিরপুরে জমা দিলেও স্বতন্ত্র প্রার্থী মো. হিরুয়ার রহমান মোল্লা পিরোজপুরে জমা প্রদান করেছেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. হিরুয়ার রহমান মোল্লা জানান, নিরাপত্তা জনিত কারনে তিনি পিরোজপুর জেলা নির্বাচন অফিসে তার মনোনয় পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হয়। ওই শূন্য পদে আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বাছাই ও আগামী ২৭ ফেব্রুয়ারী প্রত্যাহারের তারিখ ঘোষনা করা হয়েছে। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১লাখ ৫৫ হাজার ৭৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৭৯ হাজার ১৭৪ জন পুরুষ ও ৭৫ হাজার ৯০৪ জন নারী ভোটার রয়েছেন। ওই সব ভোটাররা ইভিএম এর মাধ্যমে ৫৯টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেটের সময় ০১:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩