ভিয়েনা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: দেশের সকল মহানগরে আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এই ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সকল মহানগরের পদযাত্রা ঘোষণা করছি। বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে, সকলেই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান খন্দকার মোশাররফ।

এর আগে রবিবার বিকেল ৩টার দিকে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নূরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হয় পদযাত্রা।

ঢাকা/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

আপডেটের সময় ০৭:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩