ভিয়েনা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

রোহিঙ্গা ক্যাম্প ঘুরলেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন।

মঙ্গলবার (৭ ফ্রেবুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পে পৌঁছান তিনি। এর আগে একই দিন সকাল ১০টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রানি। এ সময় বিমানবন্দরে রানিকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ তুর্কি দূতাবাসের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে প্রথমে তিন নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। এরপর রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন তিনি। এ ছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন রানি।

বেলজিয়ামের রানির সঙ্গে রয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন বেলজিয়ামের রানি।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোহিঙ্গা ক্যাম্প ঘুরলেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে

আপডেটের সময় ০১:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩