ভিয়েনা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : জিএম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৭৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেবো।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে চিএম কাদের এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল। আদালতের সকল নির্দেশনা মেনেই চলেছি। আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংবিধানের কয়েকটি ধারার কারণেই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। ঐ ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শুধু জাতীয় পার্টি নেতা-কর্মীই নয়, দেশের সাধারণ মানুষও খুশি হয়েছে। তিনি বলেন, মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাঁধা এসেছে কিন্তু আমরা আদালতের সকল নির্দেশনা শ্রদ্ধার সাথে ইতিবাচক ভাবেই নিচ্ছি।

অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে জানগণের আস্থা হারিয়েছে। আবার বিএনপিকেও দেশের সাধারণ মানুষ পছন্দ করে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি প্রত্যাশা করছে। জাতীয় পার্টি সেই তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হতে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, দেশ থেকে দূর্ণীতি, দুঃশাসন, দলবাজী, টেন্ডারবাজী, চাঁদাবাজী, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশ পরিচালনায় অনেক বেশি সফলতা অর্জন করেছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।

এর আগে গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : জিএম কাদের

আপডেটের সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩