ভিয়েনা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

‘ধর্মীয় বিশ্বাস মানুষকে সকল অপরাধ থেকে দূরে রাখে’ -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, ধর্মীয় বিশ্বাসী মানুষরা অপরাধ থেকে দূরে থাকেন। কেননা,  ধর্মীয় অনুভুতি আপনাকে সকল ধরনের অপরাধমূলক কাজ থেকে আপনাকে দূরে রাখবে। আমাদের সকলকে একটি কথা মনে রাখতে হবে জন্মিলে মরতে হবে। তাই আমাদের প্রতিটি পথ চলায় ভেবে চিন্তে কাজ করা উচিত যেন আমাকে দিয়ে অন্যের ক্ষতি না হয়। প্রত্যেক মানুষকে তার নিজ ধর্ম বিস্বাসে বিশ্বাসী হতে হবে। সকল ধর্মেই এক স্রষ্টার প্রতি বিশ্বাস এবং অনুগত্যের কথা উল্লেখ রয়েছে। কোন ধর্মেই অন্য ধর্মের নিন্দা বা অন্যেও ক্ষতি করার কথা উল্লেখ নাই। আমাদের সমাজে কিছু লোক ধর্মের দোহাই দিয়ে অন্য ধর্মের নিন্দা করে থাকেন।

রবিবার (০৫ ফেব্রæয়ারী) বিকালে পিরোজপুরের নাজিরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর কালিবাড়ি এলাকায় শ্রীশ্রী হরিগুরু চাঁদ মড়াই পাগল সেবাশ্রমের উদ্যোগে ৬৪ তম বার্ষিক মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত ওই ধর্মীয় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চ ল কান্তি বিশ্বাস প্রমুখ।

এ সময় মন্ত্রী আরো বলেন, দেশের কিছু সাম্প্রদায়িক শক্তির কারনে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। কিন্তু শেখ হাসিনা এ সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থানে আছেন। এদের বিরুদ্ধে সজাগ থাকবেন। আগামীতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে ওই সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘ধর্মীয় বিশ্বাস মানুষকে সকল অপরাধ থেকে দূরে রাখে’ -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০১:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩