ভিয়েনা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে : বুলু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।

বুলু বলেন, ‘দেশে চারিদিকে সংকট। আমদানি হচ্ছে ডলারের সংকট। এই সংকটের মধ্যে ২০ কিলোমিটার পাতাল রেলের জন্য ৫২ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। লুটপাটের জন্য এই প্রকল্প করছে আওয়ামী সরকার। বলেন, ৫২ হাজার কোটি টাকার পাতাল রেলে রাষ্ট্রের কি উপকার হবে?’

বুলু আরও বলেন, ‘এই ৫২ হাজার কোটি টাকা কৃষকদের দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা শ্রমিকদের দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা দিয়ে মিল-কারখানা করেন। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আপনারা সেটা করবেন না। কারণ, এটা করলে আপনাদের লুটপাট হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘কুইক রেন্টাল, রেন্টাল বিদ্যুত প্রকল্পের নামে লাখ লাখ টাকা লুট করে আওয়ামী পরিবারের লোকেরা আজকে বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছেন বিদেশে।’

এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে বুলু বলেন, ‘আন্দোলনেই এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/আরএস

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে : বুলু

আপডেটের সময় ০৬:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩