ভিয়েনা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ইউরোপীয় নেতাদের সফরের মধ্যেই কিয়েভে বাজল হামলার সাইরেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আলোচনায় যোগ দিতে কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় নেতারা। এরই মধ্যে কিয়েভের আকাশপথে হামলার সাইরেন বেজে ওঠে।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গোটা ইউক্রেনজুড়ে আকাশ পথে হামলার সাইরেন বেজে ওঠে। ইইউ নেতাদের কিয়েভে অবস্থান কালেই এমনটা ঘটেছে।

গত বছরের এই মাসেই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। হামলার এক বছরের পূর্তিতে ইউক্রেনকে সমর্থন দিতে কিয়েভে গিয়েছেন ইইউ কমিশনের প্রধান নির্বাহী ও ইইউভুক্ত ২৭ দেশের নেতারা। আকাশপথে হামলার সাইরেন বাজলেও এখনও কোথাও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইইউ ব্লকে যোগ দিতে গত বছর থেকে তৎপরতা দেখাচ্ছে কিয়েভ। তবে, কিয়েভের আবেদন নিয়ে বিব্রত ইইউ। ইউরোপীয় ব্লকে যোগ দেওয়ার জন্য কয়েকটি শর্ত দিয়েছে কমিশন। তাদের শর্তের মধ্যে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। এই শর্ত পূরণে ইউক্রেনের কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপীয় নেতাদের সফরের মধ্যেই কিয়েভে বাজল হামলার সাইরেন

আপডেটের সময় ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩