ভিয়েনা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন-মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা বেশি প্রয়োজন। আজ যদি রাজনীতিকদের মধ্যে বই বা জ্ঞানচর্চা থাকতো, তাহলে আর যাই হোক অপরাধ-দুর্নীতি-টাকা পাচারের রাজনীতির কারণে দেশ ধ্বংস হতো না।

তোপখানা রোডস্থ  কার্যালয়ে ৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ‘রাজনীতিকদের বই বা জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নতুনধারার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে তাঁর ও অন্যান্য নেতৃবৃন্দের রচিত বই উপহার হিসেবে তুলে দেন।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), জাতীয় সাংস্কৃতিকধারার সাবেক সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সুহিতা সুলতানা মৌসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হাফিজা লাকী/ইবিটাইমস 

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন-মোমিন মেহেদী

আপডেটের সময় ০২:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩