ভিয়েনা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা হ্যারি কেইনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

চেলসির কোচ হলেন টুখেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ১২০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টমাস টুখেলকেই নতুন কোচ নিয়োগ দিয়েছে চেলসি। কাল ক্লাবের ওয়েবসাইটে এই খবর জানায় স্টামফোর্ড ব্রিজের দলটি। চেলসির ইতিহাসে প্রথম জার্মান কোচ হিসেবে দায়িত্ব পেলেন পিএসজির এই সাবেক বস।

সবকিছু ঠিক করাই ছিলো। তাই ফ্রাংক ল্যাম্পার্ডকে দেড় বছরের মাথায় বরখাস্ত করার পরের দিনই  নতুন কোচ নিয়োগ দিতে পেরেছে চেলসি। জার্মান কোচের সঙ্গে দেড় বছরের চুক্তিপত্রে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রেখেছে লন্ডনের ক্লাবটি। টুখেলও পিএসজিতে তিন বছরের চুক্তিতে যোগ দিয়ে গত মাসে দেড় বছরের মাথায় বরখাস্ত হন। প্যারিসের ক্লাবটিকে দুটি লিগ ওয়ানের সঙ্গে একটি করে ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ জিতিয়েছেন টুখেল। গত মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথমবার দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তোলেন ৪৭ বছর বয়সী এই কোচ। নতুন ক্লাবে দলকে সাফল্যের পথে ফেরানোই মূল চ্যালেঞ্জ তার। সে লক্ষ্যেই মঙ্গলবার নিয়োগ নিয়ে সন্ধ্যায় দলের অনুশীলনে হাজির হয়ে যান টুখেল। আজ স্টামফোর্ড ব্রিজে উলভারহ্যাম্পটনের বিপক্ষে দলের লিগ ম্যাচেও তাকে ডাগআউটে দেখা যাবে। প্রিমিয়ার লিগে ছন্দ হারানো চেলসি পয়েন্ট টেবিলের দশে নেমেছে।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চেলসির কোচ হলেন টুখেল

আপডেটের সময় ০৬:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১