ভিয়েনা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

আওয়ামী লীগ কখনো ইসলাম বিরোধী কাজ করেনি: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ১০১ সময় দেখুন

রাজশাহী প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, আওয়ামী লীগ কখনো ইসলাম বিরোধী কাজ করেনি। বইয়ে নেই এমন কিছু বিষয় নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বই পড়ে দেখার আহবান জানান তিনি।

সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কান চিলে নিয়ে গেল শুনে চিলের পেছনে না দৌড়ে, কান আছে কিনা সেটা দেখতে হবে। তিনি আরো বলেন, পাঠ্যপুস্তকে কিছু কিছু ভুল রয়েছে যা সংশোধন করা হয়েছে। তারপরও এটা নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, নতুন পাঠ্যক্রম যে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলছে সেটা এই অপপ্রচারে চাপা পড়ে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, যে ভুলগুলো হয়েছে সেগুলো কারো ইচ্ছাকৃত ভুল ও গাফলতি ছিল কিনা তা ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ড. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোনো ভুল থাকলে সেটির সত্যতা যাচাই-বাছাই করে কথা বলা উচিত৷ সবার।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। ১৯৯৩ শিক্ষাবর্ষ থেকে ২০২৩ সালে পর্যন্ত অনার্স ও মাস্টার্স এর ১০৩জন কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সনদপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ন কবীর।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ কখনো ইসলাম বিরোধী কাজ করেনি: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

আপডেটের সময় ০৫:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩