ভিয়েনা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

পর্তুগালে শিক্ষকদের বিক্ষোভ চলছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ১০১ সময় দেখুন

পর্তুগাল প্রতিনিধিঃ পর্তুগালে শিক্ষকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে প্রতি সপ্তাহেই রাস্তায় নামছেন শিক্ষকরা। দাবি আদায়ে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন তারা।

বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে গত ডিসেম্বর থেকেই আন্দোলন করে আসছেন দেশটির শিক্ষকরা। বছরের শুরুর দিকে বিক্ষোভের জন্য ছুটির দিনটি বেছে নিলেও গেল কয়েক দিন থেকে ক্লাস বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

টানা ধর্মঘটেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না মেলায় ক্ষুব্ধ শিক্ষকরা। শনিবারের (২৮ জানুয়ারি) বিক্ষোভে অন্যান্য পেশার কর্মজীবীদের সঙ্গে নিজেদের বৈষম্যের বিষয়টি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষকরা।

ইউনিয়ন অব অল এডুকেশন প্রফেশনালস-এর ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা আসে শনিবারের বিক্ষোভ থেকে। কমপক্ষে ১২০ থেকে ১৫০ ইউরো বেতন বাড়ানো না হলে চলমান ধর্মঘট অব্যাহত রাখার কথাও জানান বিক্ষোভকারীরা।

এদিকে, শিক্ষকদের আন্দোলন দীর্ঘ হলে পর্তুগালের শিক্ষাব্যবস্থায় অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। সেই সঙ্গে সরকারের জন্যও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে মনে করেন তারা।

ডেস্ক/এসআর

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পর্তুগালে শিক্ষকদের বিক্ষোভ চলছে

আপডেটের সময় ০৫:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩