ভিয়েনা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছেঃ ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ১৩১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা নয় মরন যাত্রা শুরু হয়ে গেছে।

শ‌‌নিবার রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচি এদেশে আর কোনদিনও সফল হবে না। জানান, নির্বাচনের জয় কিংবা পরাজয় আল্লাহর ইচ্ছাতেই হয়, তাই এ নিয়ে মোটেও চিন্তিত নয় আওয়ামী লীগ।

জোর করে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণ না চাইলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে বিদায় নেবে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব কে অতিরিক্ত কথার পরিবর্তে কাজে মন দেয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ষড়যন্ত্র করে কোনদিন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো যাবে না। জানান রাজপথে বিএনপিকে জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।

ঢাকা/ইবিটাইমস/এসআর

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছেঃ ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩