ভিয়েনা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সাথে জার্মান চ্যান্সেলরের সাক্ষাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস শনিবার ল্যাটিন আমেরিকা সফর শুরু করছেন। এ সময়ে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার সাথে সাক্ষাত করবেন। লুলা ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোন পশ্চিমা নেতা তার সাথে সাক্ষাত করতে যাচ্ছেন।

ল্যাটিন আমেরিকা সফরের প্রথমেই ওলাফ আজের্ন্টিনা যাচ্ছেন। এরপর চিলি হয়ে তিনি ব্রাজিল যাবেন। ওলাফের সাথে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার কারনে সৃষ্ট অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে জার্মানী বিদেশে নতুন সুযোগ খুঁজছে। এ প্রেক্ষাপটে ওলাফের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে ল্যাটিন আমেরিকার এ তিন দেশের মধ্যে ব্রাজিল সফরের দিকেই সকলে নজর রাখছে। কারণ ব্রাজিলে কট্টর ডানপন্থী জইর বলসনারোর পরাজয়ের মধ্য দিয়ে বামপন্থী লুলা ক্ষমতায় এসেছেন। বলসনারের বিভক্তিমূলক প্রশাসনিক তৎপরতার পর লুলা ক্ষমতায় আসায় জার্মানীসহ ইউরোপীয় ইউনিয়ন তার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের ওপর জোর দিচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সাথে জার্মান চ্যান্সেলরের সাক্ষাত

আপডেটের সময় ০৬:৩৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩